প্রোস্টেড বা মূত্রথলির ক্যান্সার হলে করণীয় | Prostate or Bladder Cancer | Health Tips


প্রোস্টেড বা মূত্রথলির ক্যান্সার হলে করণীয় | Prostate or Bladder Cancer | Health Tips মূত্রথলির ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন পুরুষরা। এই রোগে আক্রান্ত হওয়ার জন্য জিনগত সমস্যা, শরীরে বিভিন্ন ধরনের টক্সিন প্রবেশ ও ধূমপান সবচেয়ে বেশি দায়ী। তাছাড়াও বিভিন্ন কারণে পুরুষরা এ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। ৬৫ বছর বা এর বেশি বয়সী পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হন। তবে ৪০ বছরের নিচেও এ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভাসের কারণেও মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাদ্যাভাস ও মূত্রাশয়ের ক্যান্সারের একটা যোগসূত্র রয়েছে। তাই চলুন জেনে নেয়া যাক এমন সাতটি খাবার সম্পর্কে, যা আপনার মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করবে- ১.টমেটো: টমেটোতে থাকা লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সেল প্রতিরোধ করে। তাই মূত্রাশয়ের ক্যান্সার এড়াতে নিয়মিত টমেটো খেতে পারেন। ২. ব্রকলি: গবেষণায় দেখা গেছে, ব্রকলিতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট ও আঁশ। হৃদরোগ, বহুমূত্র এবং যৌগ ক্যান্সার প্রতিরোধে এটি খুবই উপকারী। ৩. শিম: শিমে থাকা অ্যান্টি-ক্যান্সার উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত শিম খেলে মূত্রাশয়ের ক্যান্সার প্রতিরোধ করা যায়। ৪. বাদাম: শিমের মতো বাদামেও অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ৫.মাছ: নিয়মিত তেলযুক্ত মাছ খান। এসব মাছে থাকা ওমেগা থ্রি ও ওমেগা ছিক্স ফ্যাটি এসিড ক্যান্সার প্রতিরোধ করে। ৬. ডালিম: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ৭. গ্রিন টি: গ্রিন টি এখন খুবই জনপ্রিয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়।

Post a Comment

0 Comments